ঝিনাইদহে বুকে ও মাথায় ফাল ঢুকে ফুটবলারের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-29 ইং
ঝিনাইদহে বুকে ও মাথায় ফাল ঢুকে ফুটবলারের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ভালকী গ্রামে পাওয়ার টিলারের ফাল ঢুকে রফিকুল ইসলাম (২৫) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। তিনি ভালকী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকা মেডিকেলে তাঁর মৃত্যু ঘটে। কাপাশহাটিয়া ইউনিয়নের মেম্বর ও নিহতর ভগ্নিপতি সালাহউদ্দীন খবরের সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকালে নতুন পাওয়ার টিলার দিয়ে মাঠে জমি চাষ করছিলেন রফিকুল। এ সময় অসাবধানবশত পাওয়ার টিলার উল্টে চাপা পড়ে রফিকুল। এতে তার বুক ও মাথায় পাওয়ার টিলারের ধারালো ফাল ঢুকে যায়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রফিকুলের মৃত্যু ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)