আলমডাঙ্গার পাইকপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

আপলোড তারিখঃ 2020-03-29 ইং
আলমডাঙ্গার পাইকপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ঘোলদাড়ি পাইকপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে শোবার ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশিরা তা নামান। তবে এ ঘটনায় গৃহবধূর পিতার দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের সেকেন্দার আলীর মেয়ে চম্পা খাতুন (২২)-এর গত দুই বছর আগে আলমডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ার গ্রামের মারফত আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে পারিবারিক কলহের কারণে অশান্তি লেগেই থাকতো। এর মধ্যেই গত শনিবার (২৮ মার্চ) সকালে গৃহবধূর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার হলে সন্দেহ দানা বাধে। এ বিষয়ে গৃহবধূ চম্পার বাবা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। তবে এ ঘটনায় আলমডাঙ্গা থানা-পুলিশ চম্পার লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। পরে মরদেহের ময়নাতদন্ত শেষে বিকেলে জানারা নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)