৮ শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দিলেন আলমডাঙ্গা ইউএনও

আপলোড তারিখঃ 2020-03-29 ইং
৮ শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দিলেন আলমডাঙ্গা ইউএনও ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ৮শ কর্মহীন প্রান্তিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ভ্যানচালক, চা-দোকানিসহ প্রান্তিক ৮শ পরিবারকে এই খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন। প্রত্যেকটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও একটি সাবান। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর, খাদ্য গোডাউনের ওসিএলএসডি মিয়ারাজ হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)