বিদেশ ফেরত ৩৮৯ জনের খোঁজে পুলিশ

আপলোড তারিখঃ 2020-03-29 ইং
বিদেশ ফেরত ৩৮৯ জনের খোঁজে পুলিশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জন হোম কোয়ারেন্টিনেঃ সমীকরণ প্রতিবেদনঃ চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে ৬ জনসহ ২৮৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এর বাইরে করোনার কোন লক্ষণ না থাকায় ছাড়া পেয়েছেন ১৫৩ জন ব্যক্তি। । আজ রবিবার সকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ নিয়ে জেলায় হোম কোয়ারান্টাইনে রাখা হলো ৪৩৭ জনকে। এর মধ্যে ছাড়া পেয়েছেন ১৫৩ জন। তবে ৫ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে এসেছেন ৮২৬ জন ব্যক্তি। প্রায় আরো ৩৮৯ জন ব্যক্তিকে হোম কোয়ারান্টাইের আওতায় আনা যায়নি। তাদেরকে প্রশাসনের কর্মকর্তারা সনাক্তের চেষ্টা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)