কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ মুদি ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-28 ইং
কার্পাসডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ মুদি ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার সকাল ১১ টার সময় অভিযান শুরু হয়। অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহম্মেদ। অভিযানসূত্রে জানাগেছে , মুদি ব্যবসা প্রতিষ্ঠান জামান স্টোরের মালিক মোঃ বদর উজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে ৩৮ ও ৫১ ধারায় তিন হাজার টাকা এবং বাজারের গাউছিয়া স্টোরের মালিক আব্দুল হাই সিদ্দিক (খোকন) কে একই আইনের ৪০, ৪৫ ও ৫১ ধারায় পনের হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক মেসবাহ-উর-রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কচি, সাংবাদিক শরীফ রতন, মেহেদী হাসান মিলন, ইকবাল রেজা, আজীম উদ্দীন, রনিসহ বাজার সমিতির সদস্যবৃৃৃৃন্দ ৷

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)