দুস্থ্যদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় অব্যহত গাংনীতে

আপলোড তারিখঃ 2020-03-28 ইং
দুস্থ্যদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় অব্যহত গাংনীতে ছবির ক্যাপশন:
গাংনী অফিস: করোনার অজুহাতে নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বেশি নেওয়ায় সরকারীভাবে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে টিসিবির পক্ষ থেকে তেল, ডাল ও চিনি বিক্রি অব্যহত রেখেছে। অসাধু ব্যবসায়ীদের বাজার দখল না দিতেই গতকাল শনিবার বিকেল থেকে বিভিন্ন স্থানে টিসিবির বিক্রয় কার্যক্রম চালু করেছেন গাংনী উপজেলা প্রশাসন। ৫র্শ টাকায় ৫ লিটার তেল, এক কেজি ডাল ও এক কেজি চিনি পেয়ে সাধারণ মানুষ বেশ খুশি। তবে তাদের দাবি নিয়মিত যদি এভাবে তেল, ডাল ও চিনিসহ আরো কিছু নিত্যাপ্রয়োজনীয় জিনিস পাওয়া যেতো তাহলে আর অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারতো না। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, আমরা চেষ্টা করছি দ্রব্য মূল্যের উর্ধগতি রুখতে কিন্তু এক শ্রেণির অসাধূ ব্যবসায়ী বিভিন্ন কৌশুলে এটা চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা ও টিসিবির ম্ধ্যামে নিত্যাপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করে যাচ্ছি আশা করছি খুব অল্প সময়ে এ সমস্যা সমাধান হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)