জীবননগরে করোনাভাইরাস ঝুঁকি এড়াতে দোকানে গোল বৃত্ত একে দুরত্ব নিধারণ

আপলোড তারিখঃ 2020-03-28 ইং
জীবননগরে করোনাভাইরাস ঝুঁকি এড়াতে দোকানে গোল বৃত্ত একে দুরত্ব নিধারণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত দশ দিনের সাধারন ছুটিতে চুয়াডাঙ্গা জীবননগরে নিত্যপ্রয়োজনীয খাবার সামগ্রীর দোকান ও ফার্মেসীতে ভিড় বেড়েছে ।তাই ক্রেতাদের মধ্যে করোনা ঝুঁকি এড়াতে কম করে এক মিটার দুরত্ব রাখতে জীবননগর পৌর শহরের বাজার গুলোতে লাল রং দিয়ে দোকানের সামনে গোল বৃত্ত এঁকে দেয়া হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বন্ধু রক্তদান কেন্দ্রের সহযোগিতায় জীবননগর পৌর শহরের প্রতিটি ফার্মের্সী ও মুদি দোকানের সামনে ৩ফুট দুরত্ব বজায় রেখে মালামাল ক্রয়ের জন্য এ বৃত্ত তেরি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম,এ এস পি আবু রাসেল,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফৈরদৌস ওয়াহিদ ,জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্ঠা চাসী রমজান,সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ, সাংবাদিক জহিরুল ইসলাম, সদস্য মফিজুল ইসলাম, শাকিব হোসেন রবিন, মাসুম প্রমুখ। এদিকে গোল চিহ্নের মধ্যে দাড়িয়ে থেকে পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের একটি বৃত্ত ফাঁকা হলেই পরেরজন এগিয়ে যাচ্ছেন। দোকানের সামনে এমন বৃত্ত করে দেয়ায় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)