যৌতুক দাবির পর মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ : স্বামীর গা ঢাকা

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
যৌতুক দাবির পর মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ : স্বামীর গা ঢাকা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে রুমকি খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ৯ নং ওয়ার্ড গোরস্থানপাড়ায় স্বামী সোহাগের বাড়ির সিঁড়ি ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয় ময়না তদন্তের জন্য। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়। নিহত রুমকি খাতুন মেহেরপুর শহরের ৯নং ওয়ার্ডের আব্দুর রশিদের মেয়ে ও একই পাড়ার জামাল উদ্দিনের ছেলে সোহাগের স্ত্রী। নিহতের তিন বছরের একটি পুত্রসন্তান আছে। এদিকে রুমকিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। নিহতের ভাই হাসান জানান, ‘বেশ কিছুদিন ধরে ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিল সোহাগ ও তাঁর পরিবারের লোকজন। আমি তাঁদের কাছে কিছু দিন সময় চাই টাকা দেওয়ার জন্য। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে সোহাগের পিতা জামাল আমাকে বলে, তোমার বোনকে নিয়ে যাও। আমি রাত ১০টার দিকে গিয়ে সিঁড়ি ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় রুমকির গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়।’ মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মূল বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ এ ঘটনার পর থেকে সোহাগ ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবারের লোকজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)