করোনাভাইরাস-এর বিস্তার রোধে গাংনীতে সেনাবাহিনীর টহল

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
করোনাভাইরাস-এর বিস্তার রোধে গাংনীতে সেনাবাহিনীর টহল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাংনী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী একসঙ্গে সচেতনতামূলক অভিযান চালিয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও সেনাবাহিনীর বগুড়া সেনানিবাসের লে. কর্নেল মো. ইমাম ফকরুদ্দীনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টিম এ সচেতনতামূলক অভিযানে অংশ নেয়। এ সময় ক্যাপ্টেন মো. নাছির উদ্দীন ও ক্যাপ্টেন আসাদ উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি বাজার, নওপাড়া, কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া, কাথুলি, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজার, বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজার ও বামন্দী বাজারে টহল দেওয়াসহ সচেতনতা সৃষ্টিতে হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও লে. কর্নেল মো. ইমাম ফকরুদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)