চুয়াডাঙ্গায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ মাদকসেবী আটক, জেল

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ মাদকসেবী আটক, জেল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার পূজাতলাপাড়ায় তিন মাদকসেবীর তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী হলেন চুয়াডাঙ্গা কালীপদ স্কুলপাড়ার আব্দুল মালেকের ছেলে সাইফদ্দিন (২৯), একই এলাকার শিবু চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী (৩২) ও বাজারপাড়ার মজিবর রহমানের ছেলে মাসুদ রানা (৩০)। এর আগে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজা সেবনের সরঞ্জমাদিসহ এ তিনজনকে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)