চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন ক্বারি আব্দুল খালেকের ইন্তেকাল, শোক

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন ক্বারি আব্দুল খালেকের ইন্তেকাল, শোক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কোর্ট জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন, কোর্ট মসজিদ-সংলগ্ন সাদাকালো স্টোরের মালিক রহিম- করিম-মোস্তফার পিতা হাজি ক্বারি আব্দুল খালেক (৮৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, ক্বারি আব্দুল খালেক দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়াস্থ নিজ বাড়িতে শয্যাগত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজার নামাজ ও দাফনকার্যে শরিক হতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এদিকে, হাজি ক্বারি আব্দুল খালেক-এর মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)