করোনাভাইরাস রোধে সরোজগঞ্জে জীবাণুনাশক স্প্রে করল আনন্দ নিকেতন

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
করোনাভাইরাস রোধে সরোজগঞ্জে জীবাণুনাশক স্প্রে করল আনন্দ নিকেতন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: আনন্দ নিকেতন সংগঠনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারসহ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে করোনাভাইরাস রোধে স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ স্প্রে করা হয়। জানা গেছে, গতকাল করোনাভাইরাস রোধে আনন্দ নিকেতন সংগঠনের উদ্যোগে সরোজগঞ্জ বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে সংগঠনটি। এ সময় করোনাভাইরাস রোধে সাধারণ মানুষের কী কী করণীয়, এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে আনন্দ নিকেতন সংগঠন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)