ডেল্টা হাসপাতালের সেই ডাক্তার করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
ডেল্টা হাসপাতালের সেই ডাক্তার করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর টোলারবাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধকে চিকিৎসাসেবা দেওয়া এক চিকিৎসক এ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই চিকিৎসক বর্তমানে উত্তরার কুয়েতমৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে টোলারবাগের ডেল্টা হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়। এরপর ওই হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ওই চিকিৎসক স্বেচ্ছায় ‘হোম কোয়ারেন্টাইনে’ যান। গত বৃস্পতিবার হালকা জ্বর অনুভব হলে তিনি কুয়েতমৈত্রি হাসপাতালে পরীক্ষার জন্য যান। পরীক্ষায় ‘করোনাভাইরাস পজিটিভ’ হিসেবে শনাক্ত হলে তিনি কুয়েতমৈত্রী হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত ওই চিকিৎসক জানিয়েছেন, ‘আইইডিসিআরে নমুনা পরীক্ষায় তার নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। তার শরীর কিছুটা দুর্বল। শ্বাসকষ্ট হচ্ছে। আক্রান্ত ওই চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গাসহ দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)