ঝিনাইদহে ২৪ ঘন্টায় ‘হোম কোয়ারেন্টাইনে’ ৪৪ জন

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
ঝিনাইদহে ২৪ ঘন্টায় ‘হোম কোয়ারেন্টাইনে’ ৪৪ জন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:ঝিনাইদহে ২৪ ঘন্টায় বিদেশ ফেরত ১২ জন প্রবাসীসহ তাদের পরিবারের ৪৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। এই নিয়ে গত ১০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই ১৮ দিনে ঝিনাইদহে জেলায় মোট ৯১৫ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়। এর মধ্যে ৩৬৫ জন ১৪দিন ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। তাদের শরীরে কোনো করোনাভাইরাস ধরা পড়েনি। বর্তমান সারা জেলায় ৫৫০ জন ‘হোম কোয়ারেন্টাইনে, রয়েছেন। শুক্রবার দুপুরে এ সব তথ্য জানান ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘ঝিনাইদহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান মেলেনি। এদিকে, শৈলকুপার হরিদেপুর গ্রামে আব্দুস সোবাহান নামে এক গাড়ি চালককে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১০টার দিকে ওই ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে ওই গাড়িচালককে চিকিৎসা দেওয়ায় ডাক্তার সুকুমারের বাড়িও লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গ্রামবাসী জানান, ‘সোবাহান কয়েকদিন ধরেই তার ঠান্ডা, কাশি ও গলা ব্যাথাসহ জ্বরে আক্রান্ত। তিনি গোঁপনে নিজ বাড়িতে ছিলেন। বিষয়টি জানাজানি হলে শৈলকুপা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল ঘটনাস্থলে গিয়ে গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন এবং ডাক্তার সুকুমারের বাড়ি লকডাউন ঘোষণা করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)