আইন অমান্য: মুজিবনগরে ৬ ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
আইন অমান্য: মুজিবনগরে ৬ ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: সরকারি আইন অমান্য করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় দোকান খোলার দায়ে ৬ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ ব্যবসায়ীর নিকট থেকে ১৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, সরকারি আইন অমান্য করায় মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের দোয়াত আলীর ছেলে সাদিকুলের নিকট থেকে ১ হাজার টাকা, ঢোলমারী গ্রামের বুদু মন্ডলের ছেলে জোহানের ১ হাজার টাকা, রাজু জুয়েলার্সের মালিক আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম মোর্তুজার ৫ হাজার টাকা, কোমরপুর বাজারের রোজ ফার্নিচারের মনোয়ারের ছেলে মাসুদের ৫ হাজার টাকা, শিবপুরের মনোরদ্দীনের ছেলে সুইটের ২শ টাকা এবং কেদারগঞ্জ বাজারের চুয়াডাঙ্গা ফার্নিচারের হোসেন আলীর ছেলে মামুনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)