ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মেহেরপুরের মুজিবনগরে সংক্ষিপ্ত পরিসরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উসমান গনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে সকালে মুজিবনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
