চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গায় এবার ভিন্ন আবহে পালন হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গনে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চুয়াডাঙ্গাতে স্বাধীনতা দিবসের সব কর্মসূচি আগেই বাতিল করেছে জেলা প্রশাসন। যে কারণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সকালে ছোট পরিসরে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয় সদর হাসপাতাল প্রাঙ্গনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। পতাকা উত্তোলনের সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)