চুয়াডাঙ্গার সাবেক এসপি নিজাম উদ্দীন আর নেই

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
চুয়াডাঙ্গার সাবেক এসপি নিজাম উদ্দীন আর নেই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:চুয়াডাঙ্গা ও জামালপুর জেলার সাবেক পুলিশ সুপার, ২১ তম বিসিএস(পুলিশ) ক্যাডার নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার গুলশানস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিম যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শরীরে এমন মারণব্যাধি নিয়েও চাকরী করেছেন চুয়াডাঙ্গা, জামালপুর, পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন স্থানে। সর্বশেষ বগুড়া ৪ এপিবিএন ব্যাটালিয়ানের অধিনায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। ব্যক্তিজীবনে, স্ত্রী, পুত্র ও দুই কন্যা, সহকর্মী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, নিজাম উদ্দিনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বরগুনা বেতাগির করুণা গ্রামের উদ্দেশ্যে। শুক্রবার সকালে নামাজে জানাযা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)