মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনাঃ নারী ইউপি সদস্য-এর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনাঃ নারী ইউপি সদস্য-এর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন : চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে আমদাহ ইউনিয়নের নারী ইউপি সদস্য কোহিনুর বেগম মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। কোহিনুর বেগম মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বর্তমান মেম্বর। তিনি আশরাফপুর গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী। জানা গেছে বৃহস্পতিবার সকালের দিকে কোহিনুর বেগম অপর সদস্য ফিরাতুল ইসলামের মোটরসাইকেলযোগে আশরাফপুর থেকে মেহেরপুর আসার পথে পথিমধ্যে মোটরসাইকেলর পিছন থেকে ছিটকে পড়ে যায়। এসময় কোহিনুর বেগম গুরুতর আহত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। দুপুরের দিকে কোহিনুর বেগমের মৃত্যু হয় সন্ধ্যায় লাশ তার গ্রামের বাড়ি পৌঁছায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)