সামাজিক দূরত্ব নিশ্চিতে চুয়াডাঙ্গায় দোকানের সামনে সাদা রঙের প্রলেপ

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
সামাজিক দূরত্ব নিশ্চিতে চুয়াডাঙ্গায় দোকানের সামনে সাদা রঙের প্রলেপ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রঙ দিয়ে রেখা অঙ্কন করে দেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে তিন ফিট দূরত্বে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে ওই রেখার মধ্যে দাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, যদিও জরুরী পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই যেসব অল্প সংখ্যক দোকান খোলা রয়েছে সেসব দোকানের ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। এ নিয়ম না মানলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)