চুয়াডাঙ্গায় সীমিত আকারে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস-২০২০ পালিত

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
চুয়াডাঙ্গায় সীমিত আকারে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস-২০২০ পালিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় সীমিত আকারে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এরপর দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, ফিরোজ হোসেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে, মহান স্বাধিনতা ও জাতীয় দিবস-২০২০ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশুপরিবার, সমম্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। জেলার সকল মসজিদ, মন্দির, গির্জায় জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং করোনা ভাইরাসের সংক্রমণরোধে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)