করোনা প্রতিরোধে মেহেরপুরে জনসমাগম বন্ধে অভিযান

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
করোনা প্রতিরোধে মেহেরপুরে জনসমাগম বন্ধে অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম বন্ধ করতে মেহেরপুর প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোহাম্মদ মাইনউদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে প্রধান সড়কের বড়বাজার এবং কাথুলী সড়কে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সড়কের দুই পাশে কয়েকটি স্থানে শ্রমিকেরা দলবদ্ধভাবে কাজ করার সময় সেখানে বাধা দেওয়া হয় এবং কাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে একই স্থানে পাঁচজনের অধিক লোক থাকলে সেখান থেকে তাঁদেরকে সরানো হয়েছে। অভিযান চলাকালে পুলিশ এবং ডিবির একটি দল একই সঙ্গে তাঁদের অভিযান পরিচালনা করেন। দিনের শুরুতে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে ইজিবাইকের দেখা মিললেও দুপুরের পর থেকে ইজিবাইক চলাচল কম করতে দেখা গেছে। রিকশায় যাত্রী বহন করলেও পথচারীদের যাতায়াত অনেকটা কম লক্ষ্য করা গেছে। এ ছাড়া এ দিন সকাল থেকেই মেহেরপুর শহরের দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে কাঁচাবাজার, মুদি দোকান, খাবারের দোকান, ওষুধের দোকান, হাসপাতাল শুধুমাত্র খোলা ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)