নিষেধাজ্ঞা অমান্য, মুজিবনগরে ৩২ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
নিষেধাজ্ঞা অমান্য, মুজিবনগরে ৩২ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: করোনা বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মুজিবনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ ব্যক্তি ও দোকান মালিককে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এদিন বিকেলে থেকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, দারিয়াপুর বাজার, মোনাখালি, গৌরিনগর বাজার, গোপালনগর বাজার, ভবেরপাড়া বাজার, সোনাপুর বাজার, মাইজপাড়াসহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় করোনা বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩২ ব্যক্তি ও ব্যবসায়ীর নিকট থেকে মোট ৭ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)