জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দামুড়হুদা থানার আব্দুল খালেক

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দামুড়হুদা থানার আব্দুল খালেক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিল সেডে অনুষ্ঠিত হয়েছে পুলিশের ফেব্রুয়ারি মাসের অপরাধ সভা ও মার্চ মাসের মাসিক কল্যাণ সভা। সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিল সেডে ওসি আব্দুল খালেকের হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট প্রদান করেন তিনি। এ সময় জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনাসহ গত মাসের কল্যাণ সভায় উপস্থাপিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ স¤পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া বিশ্বব্যাপী মহামারি ‘করোনাভাইরাস’ প্রতিরোধে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)