ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই-খুদা রুবেল ও সাংগঠনিক সম্পাদক আবু মোর্শেদ শোভন সরকারকে চাঁদাবাজি মামলায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার এ দুজন ছাত্র নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কুদরত-ই-খোদা রুবেল মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে এবং শোভন সরকার টিঅ্যান্ডটি রোডের আব্দুল মান্নান সরকারের ছেলে। জানা গেছে, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র অমিত হাসান বাদী হয়ে এ দুই নেতার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। যার মামলা নম্বর ২৪। এর আগে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন তাঁদেরকে আটক করেন। পরে আটক দুই নেতাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মেহেরপুর সরকারি কলেজের ছাত্র অমিত হাসান বাদী হয়ে রুবেল ও শোভন সরকারের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ করে একটি মামলা করেন। যার নম্বর ২৪। এজন্য তাঁদের আটক করে গতকাল বুধবার সকালে আদালতে পাঠানো হয়।
