লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে রেডক্রিসেন্টের উদ্যোগে সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে করণীয় সংক্রান্ত বিষয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে এ আলোচনা সভা ও শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। করোনাভাইরাস সম্পর্কে আলোচনা করেন চক্ষু হাসপাতালের চিকিৎসক কনসালটেন্ট ডা. এম বি আজম। এ সময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, ইউনিট কার্যকরী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. তমান্নাজ তাসনিম, অপথালমিক প্যারামেডিক্স ইউনুস আলী, যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রথান জাহাঙ্গীর আলম, উপ-যুব প্রধান (১) জান্নাতুল নাঈমা ও যুব উপ-প্রধান (২) বিপ্লব হোসেনসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির লিফলেটে বলা হয়েছে, করোনাভাইরাস সম্পর্কে সচেতন হোন, আতঙ্কিত হবেন না। করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ ও পশু-পাখি বা গবাদি পশুর মাধ্যমে ছড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর, এছাড়াও শুকনো কাশি, গলা ব্যথা হতে পারে এবং শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা দিতে পারে। ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা। হাঁচি-কাশি দেওয়ার সময় বাহু, টিস্যু, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা। অসুস্থ পশু বা পাখির সংস্পর্শে না আসা। মাছ ও গোশত ভালোভাবে রান্না করে খাওয়া। কোনো ধরণের লক্ষণ দেখা দিলে দেরি না করে অতিসত্বর নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)