ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে উম্মে সওদা জারা খান

আপলোড তারিখঃ 2020-03-26 ইং
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে উম্মে সওদা জারা খান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ও কাবেরি জিহাদ দম্পতির বড় মেয়ে উম্মে সওদা জারা খান জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। জারা কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করে। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ট্যালেন্টপুলে বৃত্তির ফলাফল প্রকাশিত হলে উম্মে সওদা জারা খান ট্যালেন্টপুলে বৃত্তি পায়। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও পিতা-মাতার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে উম্মে সওদা জারা খান। এদিকে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আবু জিহাদ ফকরুল আলম খান ও কাবেরি জিহাদ দম্পতি সবার নিকট দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)