চুয়াডাঙ্গা শহরে ব্যাকটেরিয়া নিধন ওষুধ স্প্রে

আপলোড তারিখঃ 2020-03-25 ইং
চুয়াডাঙ্গা শহরে ব্যাকটেরিয়া নিধন ওষুধ স্প্রে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনানভাইরাস সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গায় ব্যাকটেরিয়া নিধনের ওষুধ স্প্রে করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় এ ব্যাকটেরিয়ার ওষুধ ছিটানোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সুন্দর কৌশলকে অনুসরণ করে ২০ লিটার পানিতে ১ চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে শহরের রাস্তাঘাটসহ বিভিন্ন চলন্ত গাড়িতে এবং ১০ লিটার পানির সঙ্গে ৫ চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে ড্রেনে ব্যবহার করা হয়। এতে ব্যাপকভাবে ব্যাকটেরিয়া নিধন হবে বলে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়কসহ এ ওষুধ শহরের বিভিন্ন স্থানে ছিটানো হয়েছে। দোকানপাট, চলন্ত গাড়িতে এবং ময়লাআবর্জনার স্তুপেও এ ওষুধ ছিটানো হয়। এ সময় মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘সারা বিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে ব্যস্ত। আমরাও আমাদের দেশ এবং আমাদের শহরের মানুষের নিয়ে ব্যস্ত আছি। করোনাভাইরাস মোকাবিলা করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে। পৌরসভার পক্ষ থেকে রাস্তার দুই পাশে পানি দেওয়ার সঙ্গেহ এই ওষুধ ছিটানো হচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, ফিরোজ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)