প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না

আপলোড তারিখঃ 2020-03-25 ইং
প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘করোনাভাইরাসে আতঙ্ক হওয়া যাবে না। আমাদের সচেতন হতে হবে। এটা এখন এক প্রকার দুর্যোগ। এই দুর্যোগ থেকে আমাদের সকর্ত থেকে বাংলাদেশে করোনাভাইরাস ছড়াতে দেওয়া যাবে না। এখন সময় সবাই সবাইকে সহযোগিতা করার। যে কারণে করোনাভাইরাস ছড়াতে পারে, সেগুলো এড়িয়ে চলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে সুপার মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখবে। কিন্তু কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসমুহের দোকান খোলা থাকবে। বেশি পণ্য কিনে সংকট তৈরি না করে প্রয়োজন মতো কিনতে হবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না। চায়ের দোকান, হাট-বাজারে ভিড় করা যাবে না। কাজ সেরে বাড়িতে থাকায় ভালো। করোনাভাইরাস যাতে ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের সেভ রাখতে হবে।’ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)