আলমডাঙ্গা পৌরসভায় এক শ ভ্যানচালককে সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2020-03-25 ইং
আলমডাঙ্গা পৌরসভায় এক শ ভ্যানচালককে সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামছাদ রানু ও তাঁর স্বামী কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জাহিদুল ইসলাম ১ শ ভ্যানচালকের মধ্যে ১ প্যাকেট চাল, ডাল, সাবান, আলু প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা আলতায়েবার মোড়ে গরিব ভ্যান চালকদের মধ্যে ওই চাল বিতরণ করেন তাঁরা। জানা গেছে, চলমান করোনা আতঙ্কের মধ্যে গরিব ও হতদরিদ্র মানুষেরা চরম সংকটে দিন যাপন করছেন। এ পরিস্থিতিতে আলমডাঙ্গার ভ্যানচালকদের মধ্যে আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামছাদ রানুু এবং তাঁর স্বামী জামজামি কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম ব্যক্তি উদ্যোগে পৌর এলাকার এক শ ভ্যাানচালকের মধ্যে জনপ্রতি ৩ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, একটা করে সাবান প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান প্রমুখ। পৌর কাউন্সিলর সামছাদ রানুু জানান, ‘আমি শুধু মানবতার জন্যই এগিয়ে এসেছি। আসুন আমরা সবাই এ আপদকালীন সময় গরিব-অসহায় মানুুষের পাশে দাঁড়াই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)