মেহেরপুর শহরে সন্ধ্যার পর দোকানপাট ও মার্কেট বন্ধ

আপলোড তারিখঃ 2020-03-25 ইং
মেহেরপুর শহরে সন্ধ্যার পর দোকানপাট ও মার্কেট বন্ধ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যার পর থেকে ওষুধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব প্রকার দোকানপাট ও মার্কেট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কসহ শহরের দোকানপাট ও মার্কেট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করে রাখতে বলা হয়েছে। নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মেহেরপুর শহরের দোকানপাট ব্যবসা কেন্দ্র দেখার লক্ষে মেহেরপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহর প্রদক্ষিণ করেন। এদিকে, সন্ধ্যার পরপরই মেহেরপুর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শহরের প্রধান সড়কগুলো ফাঁকা হতে থাকে। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলী করোনাভাইরাস প্রতিরোধে ও সর্বসাধারণকে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)