দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-25 ইং
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দর্শনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, দর্শনা পুরাতন বাজারের শ্রী রাম চন্দ্র শাহার ছেলে শ্রী মদন কুমার শাহকে পণ্য দাম বেশি নেওয়ায় দোষি সাব্যস্ত করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ৫ শ টাকা জরিমানা করা হয়। একই সময় দর্শনা পুরাতন বাজারের মৃত আলামিন শেখের ছেলে আব্দুল হাকিমকে দ্রব্যমূল্যের তালিকা না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)