আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2020-03-25 ইং
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে গত সোমবার গণমাধ্যমকে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। তবে কখন এই ভাষণ প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। আর আক্রান্তের সংখ্যা আরো ছয়জন বেড়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ওমরাহ ফেরত। বাকি চারজন আক্রান্তদের থেকে সংক্রমিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)