সব পাবলিক টিউবওয়েলে সাবান সরবরাহ

আপলোড তারিখঃ 2020-03-24 ইং
সব পাবলিক টিউবওয়েলে সাবান সরবরাহ ছবির ক্যাপশন:
করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের বিশেষ উদ্যোগ আনিছ বিশ্বাস/সানভী: করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ বিশেষ উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের জন্য চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানের পাবলিক টিউবওয়েলে হাত ধোঁয়ার সাবান সরবরাহ করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব পাবলিক টিউবওয়েলে ভালো মানের সাবান সরবরাহ শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল জানান, ‘করোনাভাইরাসে আতঙ্ক হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে করোনাভাইরাস যাতে ছড়াতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব প্রকার ব্যবস্থা গ্রহণ করছে। সরকার করোনার চিকিৎসার জন্য অত্যাধুনিক গবেষণাগার প্রস্তুত করছে। আমাদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা বিষয়ে সচেতন করা হচ্ছে। আমরা চাই, চুয়াডাঙ্গার সাধারণ মানুষ যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয়। সেজন্য সব পাবলিক টিউবয়েলে আমরা উন্নতমানের সাবান সরবরাহ করছি।’ তিনি আরও জানান, যদি কেউ বিদেশ থেকে আসের, তাহলে তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। আমরা চাই, এই করোনাভাইরাসটি যাতে ছড়াতে না পারে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)