প্রবাসীর হঠাৎ মৃত্যু, মেহেরপুরে করোনা আতঙ্ক

আপলোড তারিখঃ 2020-03-24 ইং
প্রবাসীর হঠাৎ মৃত্যু, মেহেরপুরে করোনা আতঙ্ক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ায় মঙ্গল হোসেন (৪৯) নামের এক মালয়েশিয়া ফেরত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে মরদেহ দেখাসহ গোসল ও জানাজায় অংশ নিতে অনেকেই সংকোচ বোধ করে। জানা যায়, এলাকাবাসী আতঙ্কিত হয়ে মরদেহের গোসল করাতে অস্বীকৃতি জানালে পরে মৃত ব্যক্তির ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার এক নিকট আত্মীয় মৃতদেহের গোসল সম্পন্ন করায়। এ সময় সেখানে সব মিলিয়ে জনা দশেক মানুষ ছিলেন। পরে অল্পসংখ্যাক মানুষ জানাযায় অংশ নেয়। মৃত মঙ্গল হোসেনের ছেলে জাহাঙ্গীর জানান, তার পিতা সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হওয়ার খবর পেলে আমরা তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জাহাঙ্গীর আরও জানান, ১৫ দিন আগে তার পিতা মালয়েশিয়া থেকে আসলেও তার পিতার কোনো জ¦র, সর্দি বা ঠান্ডাজনিত সমস্যা ছিল না। মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সউদ কবীর জানান, প্রবাস ফেরত ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, এক প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যুর খবরে এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে আমরা আইইডিসিআর-এর সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তির অসুস্থতার উপসর্গ তুলে ধরি। এসময় আইইডিসিআর-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় প্রবাস ফেরত ওই ব্যক্তির মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। তাই এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)