চুয়াডাঙ্গা শহরে ব্যাকটেরিয়া নিধনের ওষুধ ছেটালেন মেয়র জিপু

আপলোড তারিখঃ 2020-03-24 ইং
চুয়াডাঙ্গা শহরে ব্যাকটেরিয়া নিধনের ওষুধ ছেটালেন মেয়র জিপু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনানভাইরাস সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গায় ব্যাকটেরিয়া নিধনের ওষুধ ছেটানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ ব্যাকটেরিয়ার ওষুধ ছেটানো হয়। চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর উদ্যোগে এবং চুয়াডাঙ্গা পৌরসভার সহায়তায় শহরের প্রধান সড়কসহ বিভিন্নস্থানে ব্যাকটেরিয়া নিধনের ওষুধ ছেটানো হয়। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন রাস্তাঘাট, দোকানপাট, চলন্ত গাড়িতে এবং ময়লাআবর্জনার স্তুপে এ ওষুধ ছেটানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সুন্দর এই কৌশলকে অনুসরণ করে চুয়াডাঙ্গার পৌর মেয়র জিপু ২০ লিটার পানিতে ১ চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে শহরের রাস্তাঘাটসহ বিভিন্ন চলন্ত গাড়িতে এবং ১০ লিটার পানির সঙ্গে ৫ চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে ড্রেনে ব্যবহার করা হয়। এতে ব্যাপকভাবে ব্যাকটেরিয়া নিধন হবে বলে জানানো হয়। এ সময় মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘সারা বিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে ব্যাস্ত। আমরাও আমাদের দেশ এবং আমাদের শহরের মানুষের নিয়ে ব্যাস্ত আছি।’ তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলা করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আরও সচেতন হতে হবে। আগামীকাল (আজ) থেকে পৌরসভার পক্ষ থেকে রাস্তার দুই পাশে পানি দেওয়ার সঙ্গে এটি ছেটানো হবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন জ্যাকিসহ চুয়াডাঙ্গা পৌরসভার কর্মচারী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)