করোনাভাইরাস প্রতিরোধে কার্পাসডাঙ্গায় পৃথকভাবে লিফলেট ও মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-03-24 ইং
করোনাভাইরাস প্রতিরোধে কার্পাসডাঙ্গায় পৃথকভাবে লিফলেট ও মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: করোনাভাইরাস প্রতিরোধে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, ইউপি সচিব মহিউদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, মণ্টু, আসাদুজ্জামান, ইয়াসমিন খাতুন, মনি বিশ্বাস, ভগু হোসেন, আসলাম হোসেন, কহিনুর খাতুন, রহিমা বেগম, গুলসুনাহার খাতুন, হারুন-অর-রশিদ, গ্রাম পুলিশ আরাফাত হোসেন প্রমুখ। অপর দিকে, করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান কচির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি এমদাদুল হক ইমন, খোরশেদ আলম নান্নু, আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজী বকুল, যুবলীগের নেতা আরিফুল ইসলাম, মুকুল হোসেন, ফারুক হোসেন, ফরহাদ হোসেন, জাফর হোসেন, আক্তার হোসেন, লিটন, সানোয়ার খাবলী, ওমিদুল, তুহিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)