ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-03-24 ইং
ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনার পৃথকস্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনার পৃথকস্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার ও গতকাল সোমবার পৃথক অভিযানে এ মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলমগীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামের আমবাগান হতে ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত পারকেষ্টপুর গ্রামের সুলতান রাজব্রিজ নামক স্থান হতে ১ কেজি ৮ শ গ্রাম ভারতীয় গাঁজা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার ৩ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা এবং মোটরসাইকেল দর্শনা থানায় জমা করা হয়েছে। এদিকে, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের মাঠ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত মদনা গ্রামের মাঠ থেকে ৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)