ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা না টাঙানোসহ নানা অপরাধে ২০ ব্যবসাপ্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার শৈলকুপা, সদর, হরিণাকুণ্ডুসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনাকে পুঁজি করে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে কিছু ব্যবসায়ী চাল, পেঁয়াজসহ নিত্যপণ্যে অধিক মূল্যে বিক্রি করছেন, এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের ১০টি টিম। এ সময় শৈলকুপার হাটফাজিলপুর বাজারে ৬টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা, ভাটই বাজারে ১টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা, গাড়াগঞ্জ বাজারে ১২টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা, সদরের নতুন হাটখোলা ও হাটগোপালপুর বাজারে ৫টি প্রতিষ্ঠানে ৩৩ হাজার ২ শ সহ সর্বমোট ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
