পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে

আপলোড তারিখঃ 2020-03-23 ইং
পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সভায় জেল প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত পণ্য মজুদ ও কৃত্তিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পণ্য মজুদ করলে মজুদবিরোধী আইনে শাস্তি দেওয়া হবে। অন্যায়ভাবে লাভবান হলে ছাড় দেওয়া হবে না। আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে। যেন আর কখনোই এরকম অন্যায় না করতে পারে। তিনি আরও বলেন, আবার অনেকেই আছেন, যাঁরা ব্যবসায়ী না, লাইসেন্স নেই, কিন্তু পণ্যের মজুদ করেন। তাঁদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে কোনো পণ্যের সঙ্কট নেই। সুতরাং দাম বাড়ার প্রশ্নই ওঠে না। দাম বৃদ্ধি করতে হলে কারণ থাকা লাগে। জেলা প্রশাসক বলেন, প্রত্যেক দোকানে পণ্যের মেমো থাকবে। ম্যাজিস্ট্রেট মেমো দেখবে। নকল মেমো থাকলেই জরিমানা। মেমোটি কোন মোকাম থেকে নেওয়া, সেখানেও খোঁজ নেওয়া হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। নজরুল ইসলাম সরকার বলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। সচেতন হতে হবে। বেশি বাজার করছেন শুনছি অনেকেই, তাঁদেরকে বলি, এখন সময় সচেতন হওয়ার। সবার দিকে সবার খেয়াল রাখতে হবে। আপনি সচেতন হলে এই সমস্যাটিকে মোকাবিলা করা সম্ভব। প্রয়োজনের তুলনায় বেশি কিছু করবেন না। তাতে সবার সমস্যা হতে পারে। সহযোগিতার হাত বাড়ান, সচেতন হোন।’ তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে কেউ এলে তাঁর তথ্য দিন। তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলুন। ১৪ দিন ঘরে থাকা খুব একটা কষ্টের কাজ নয়। কিন্তু আপনার যদি করোনা হয়ে থাকে, আর সেটা যদি ছড়িয়ে যায়, তাহলে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হবে আমাদের।’ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা বাজার কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)