আসুন পুলিশ ও সাংবাদিক মিলে সুন্দর সমাজ গড়ি

আপলোড তারিখঃ 2020-03-23 ইং
আসুন পুলিশ ও সাংবাদিক মিলে সুন্দর সমাজ গড়ি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি আলমগীর কবির আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করাসহ করণীয় সম্পর্কে সার্বিক আলোচনা করেন নবাগত ওসি মো. আলমগীর কবির। এ সময় নবাগত ওসি বলেন, ‘আমরা পুলিশরা সার্বক্ষনিক জনগণের সেবা দিয়ে থাকি। আপনারা যারা সাংবাদিক পেশাগত কারণে আপনারাও জনগণের সেবা দেন। তাই আমাদের দুটো পেশার মানুষের একটাই কাজ জনগণের সেবা দেওয়া। আমরা অস্ত্র হাতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করি, আর আপনারা মানে আমার সাংবাদিক ভাইয়েরা কলম হাতে সমাজের সকল দুর্নীতি তুলে ধরে সুন্দর সমাজ গঠনে কাজ করে। তাই আসুন পুলিশ ও সাংবাদিক মিলে সুন্দর সমাজ গড়ি। এ সময় ওসি মো. আলমগীর কবির বলেন, আমি যতো জায়গায় চাকরি করেছি, প্রত্যোক জায়গার সাংবাদিক ভাইদের সঙ্গে আমার সব থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সব শেষে নবাগত ওসি করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, সহসভাপতি শেখ শফিউজ্জামান, ইউনুচ আলী মন্ডল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশাস্ত বিশ্বাস, সহসম্পাদক রুনু খন্দকার, গোলাম সরোয়ার সদু, শরিফুল ইসলাম, তানভীর আহম্মেদ সোহেল, আবুল কাশেম টুকু, সৈয়দ সাজেদুল হক, সোহেল হুদা, শরিফুল ইসলাম রোকন, আতিক বিশ্বাস, লিপু, এমদাদ হোসেন ও এসআই রফিকুল ইসলাম, এসআই আসিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)