ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
ঝিনাইদহে ৮৫ লিটার বাংলা মদসহ গোপাল ডোম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক গোপাল ডোম ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের ঝণ্টু ডোমের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদের নেতৃত্বে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ঝিনাইদহ বাস টার্মিনালস্থ আরাপপুর হতে ঝিনাইদহ বাস টার্মিনালগামী পাকা রাস্তার পশ্চিমপার্শ্বে সুনাম দাসের সেলুনের দোকানের সামনে থেকে গোপাল ডোমকে আটক করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ৮৫ লিটার বাংলা মদ, ১টি মোবাইল সেট ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে ঝিনাইদহ জেলার সদর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
