ছবির ক্যাপশন:
করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের নানা নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রতিরোধ ও বিস্তার রোধে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের সব স্বাস্থ্য কমপ্লেক্সে দর্শনার্থী ও অ্যাটেন্ডের সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন স্বাক্ষরিত একটি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাসমূহ হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নির্ধারিত ভিজিটিং আওয়ার (সাক্ষাতের সময়) স্থগিত করা হয়েছে এবং একজন রোগীর সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট (রোগীর স্বজন) পাশগ্রহণ সাপেক্ষে থাকার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আসা মানুষদের সদর হাসপাতালের নতুন ভবনের ‘ফ্লু-কর্ণার’ হতে টিকিট ও সেবা নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ অসুখ-বিসুখের ক্ষেত্রে হাসপাতালে না এসে ০১৭১১-৪৪৮৮৮০, ০১৯১১-৩০৯৬৩২, ০১৭১১-০৬৫৩৪০, ০১৭৫২-৪২৫৪৫২, ০১৭১১-৩৯০৫৯৮, ০১৭৫৩-২৫২২২৮, ০১৭১১-১৮৪৬৭৭, ০১৭১৫-২২৭০৭৯, ০১৭১১-৪৭৯১৯৯ নম্বরসমূহে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
