করোনার প্রভাব : কালীগঞ্জে ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-22 ইং
করোনার প্রভাব : কালীগঞ্জে ৭ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: করোনাভাইরাসের প্রভাবে হঠাৎ করেই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজারে ৭ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ভূপালী সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯-এ বারবাজারে চাল ব্যবসায়ী ইছহাক আলীকে ১০ হাজার টাকা, মেসার্স শরিফ ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা, টিটো ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা, মহেন্দ্র দত্ত স্টোরে ৫ হাজার টাকা ও পেঁয়াজ ব্যবসায়ী ওমর ফারুক নান্নুকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ভাই ভাই হলুদ মিলের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ভূপালী সরকার জানান, কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের অজুহাতে বাজারে খাদ্যদ্রব্য সঙ্কট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছেন। এমন সংবাদ পেয়েই তিনি বারবাজারে অভিযান চালিয়ে ৭ অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেন। তিনি আরও জানান, সরকারের নির্দেশনা না মেনে পরবর্তীতে পণ্যের দাম বাড়ালে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফসহ পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)