চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ১৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

আপলোড তারিখঃ 2020-03-22 ইং
চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ১৬৪ জন হোম কোয়ারেন্টাইনে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ১৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদেরকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩২ জন, জীবননগর উপজেলার ৪৫ জন, আলমডাঙ্গা উপজেলার ৫১ জন ও দামুড়হুদা উপজেলার ৩৬ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন একজন। তা ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার একজনের ১৪ দিন অতিবাহিত হওয়ায়, কেনো প্রকার সিনট্রম না পাওয়ায় তাঁকে হোম কোয়ারেন্টইন থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এদিকে, সরকারের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নিকট গত তিন মাসে প্রবাস থেকে ফিরে আসাদের একটি তালিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তালিকাটিতে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার ৭ হাজার ৭৯০ জনের নাম আছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে কি না, সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যাঁরা বিদেশ ফেরত, তাঁদেরকে কোনোভাবেই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিদেশ ফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতেই হবে। না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী এবং দণ্ডবিধি অনুযায়ী তাঁদের জেল-জরিমানা উভয় দণ্ড হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)