ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ ডাকবাংলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জামাল (৩৮) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত জামাল তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহ ডাকবাংলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
