আলমডাঙ্গায় পল্লী বিদ্যুতের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পল্লী বিদ্যুতের আওতাভুক্ত হতে নারাজ আলমডাঙ্গাবাসী

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
আলমডাঙ্গায় পল্লী বিদ্যুতের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পল্লী বিদ্যুতের আওতাভুক্ত হতে নারাজ আলমডাঙ্গাবাসী ছবির ক্যাপশন:

`IMG_20170222_161110`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রধান সড়কে পল্লী বিদ্যুতের আগ্রাসনের প্রতিবাদে বিকাল ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আহসান উল্লাহ, মীর ইসমাইল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, মাসুদ রানা তুহিন, জয়নাল আবেদীন, আলহাজ¦ আমীর আলী মন্ডল, ফজলে এলাহী, আজিজুর রহমান পিন্টু, বজলুর রহমান, তরিকুল ইসলাম, আশরাফুল আলম, মসলেম আলী, আহসান হাবীব, ফরজ আলী, নুর ইসলাম, সাইদ আলী প্রমূখ। এসময় বক্তারা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের হুশিয়ার করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ৩ মেগাওয়াটের নিচে থাকলে সেই এলাকা পল্লী বিদ্যুতের আওতাভুক্ত হবে। আলমডাঙ্গা প্রথম শ্রেণীর পৌরসভা। আলমডাঙ্গা, কুমারী এবং কালিদাসপুর অঞ্চলে ৫ মেগাওয়াটের বেশি বিদ্যুত চাহিদা রয়েছে। সেইক্ষেত্রে এই এলাকা কেন পল্লী বিদ্যুতের আওতাভুক্ত হবে? তারা বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা সরকারকে ভুল তথ্য দিয়ে অত্র অঞ্চলগুলো পল্লী বিদ্যুতের আওতাভুক্ত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে অত্র অঞ্চল ওজোপাডিকো’র আওতাভুক্ত রাখতে হবে। এসময় লাভলু মিয়া, মন্টু মিয়া, রুবেল মিয়া, তরিকুল ইসলাম, স্বপন মিয়া, ফরজ আলী, ইছাহক আলী, জামাল মন্ডল, মোনায়েম, আলতাফ হোসেন, রানা, অছল উদ্দিন, রানা, মারজুল হক, দোলন হোসেন, ইমন আলী ঠান্ডু, সাইদ আলী, সামাদ আলী, মন্টু মেম্বার, গিয়াস আলী, এনামুল, ওল্টু মিয়া, মাহাবুল, জাহাঙ্গীর, আরিফুল, লিটন, শিলু, শিমুল, আবু মাসুদ, সাইদুর রহমান বকুল, আরজ আলী, শামীম রেজা মানিক, জিকু, তাহাজ উদ্দিন, কাশেম আলীসহ প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)