ভারতীয় গরু, ফেনসিডিল, মদসহ আটক ১

আপলোড তারিখঃ 2020-03-22 ইং
ভারতীয় গরু, ফেনসিডিল, মদসহ আটক ১ ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী বিজিবির পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেনসিডিল, মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির বিশেষ টহল কমান্ডার হাবিলদার ওবাইদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর হতে ২০ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন। আটক হাফিজুর রহমান ঝিনাইদহ সদর থানার চুটলিয়া গ্রামের তোফাজ্জেলের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া মালামালসহ আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে, গতকাল শনিবার রাত দেড়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক অহিদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর গ্রামের জিরেট রোডের কবরস্থানের পাশ থেকে ৪৭ বোতল ভারতীয় মদ ও ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩ হাজার ৭ শ টাকা। উদ্ধার হওয়া মদ ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল রাত তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মেইন পিলার ৯৩ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠ নামক স্থান হতে চারটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অন্যদিকে, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাসির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ থেকে ৮৫০টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস এবং ২,৫৮২টি বিভিন্ন প্রকার ইমিটেশন আইটেম উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩৮ হাজার ৭ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)