আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও আজাদ জাহান মেধার উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও আজাদ জাহান মেধার উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই ছবির ক্যাপশন:

`IMG_20170222_104448`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান স্কুল চত্বরে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের খেলাধুলা করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সুস্থ্য শরীর, সুস্থ্য মন অবশ্যই প্রয়োজন। সেজন্য ছাত্র-ছাত্রীদের লেখপাড়ার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেফডিল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ ইউসুফ আলী, পিয়ার মোহাম্মদ কচি, কলেজিয়েট স্কুলের শিক্ষক জুবরিয়া বেগম, মালেকা আরমান, সুমাইয়া মুক্তা, তনিমা আফরিন, বিকাশ চন্দ্র, তনিমা রুমা, সাবরিনা লিমা, জুয়েল রানা, পিংকি বিশ^াস, ডালিয়া খাতুন প্রমূখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন ওস্তাদ রেজাউল করীম। নৃত্য পরিচালনায় ছিলেন শারলীনা লাইজু তমা। সবশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)