মেহেরপুরে হেরোইনসহদুই ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-03-21 ইং
মেহেরপুরে হেরোইনসহদুই ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ জামিরুল ইসলাম ও খোকা নামের দুই ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর কোর্টপাড়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক জামিরুল ইসলাম খোকন মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আওলাদ আলীর ছেলে এবং খোকা মেহেরপুর স্টেডিয়াম পাড়ার আব্দুল মালেকের ছেলে। ডিবির উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের নেতৃত্বে ১৫ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)